চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ শাহরিয়ারের শ্বশুরের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ শাহরিয়ারের শ্বশুরের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ইঞ্জিনিয়ার শাহরিয়ারের শ্বশুরের শহীদুল ইসলামের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছেন বিএনপির চেয়ারম্যান ও "আমরা বিএনপি পরিবার"-এর প্রধান পৃষ্ঠপোষক মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। শহীদুল ইসলামের অসুস্থতার বিষয়ে জানামাত্র তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ প্রদান করেন।

অত:পর আজ শনিবার ( ২৫ এপ্রিল ) "আমরা বিএনপি পরিবার"-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজধানীর হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালে যায়। প্রতিনিধি দলটি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে গভীর সমবেদনা ও সহমর্মিতার বার্তা পৌঁছে দেয়। তারা শহীদুল ইসলামের চিকিৎসার খোঁজ নেয় এবং চিকিৎসা সহায়তাও প্রদান করে।

এসময় আরও উপস্থিত ছিলেন- সংগঠনটির সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, রুবেল আমিন, ড্যাব কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ডা: এম আর হাসান, ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ, মশিউর রহমান মহান প্রমুখ।

উল্লেখ্য, শহীদ ইঞ্জিনিয়ার শাহরিয়ারের পরিবার একের পর এক শোকের ভার বহন করছে। তার স্ত্রী ইতোমধ্যে স্বামী ও মাকে হারিয়েছেন, আর বর্তমানে তার পিতা অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এমন কঠিন সময়ে পরিবারটির পাশে দাঁড়িয়ে সহমর্মিতা প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/166498