আগে হরমুজে অবরোধ প্রত্যাহার, পরে আলোচনা: ইরান
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের ইসলামাবাদে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে কোনো সরাসরি বৈঠক হচ্ছে না এবং এ ধরনের কোনো বৈঠকের পরিকল্পনাও নেই বলে স্পষ্টভাবে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।
সরাসরি আলোচনার পরিবর্তে তিনি কিছু ‘পর্যবেক্ষণ’ ও তাদের অবস্থানের কথা জানান। এগুলো ইসলামাবাদের কাছে হস্তান্তর করা হবে, যাতে তারা মার্কিন প্রতিনিধিদের কাছে তা পৌঁছে দিতে পারেন।
ইরানি কর্মকর্তাদের গত কয়েক দিনের অবস্থান ও দৃষ্টিভঙ্গির দিকে তাকালে দেখা যায়, তাদের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি; তারা আগের অবস্থানেই অনড় রয়েছেন।
যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো ধরনের অগ্রগতি বা আলোচনার ক্ষেত্রে অনেকগুলো শর্তজুড়ে দেবে ইরান। তেহরানের মূল শর্ত হলো- তারা যেকোনো ধরনের আলোচনা, সমঝোতা বা অগ্রগতির সঙ্গে অবরোধ তুলে নেওয়ার প্রসঙ্গ যুক্ত করছে।
তারা বলছে, হরমুজ প্রণালীতে এই নৌ-অবরোধ আগামী দিনগুলোতে সরাসরি আলোচনার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/166409