ছাত্রদলের হামলার প্রতিবাদে ঢাবিতে শিবিরের বিক্ষোভ
ঢাবি প্রতিনিধি : শাহবাগে ডাকসুর দুই নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সদস্যদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ।
শুক্রবার (২৪ এপ্রিল ) রাত নয়টার দিকে বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালযয়ের ভিসি চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে ডাকসুর কার্যালয় সামনে এক সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
এ সময় ছাত্রদলের সন্ত্রাস ভেঙে দাও গুড়িয়ে দাও , জাস্টিস জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস, সন্ত্রাস করে কোন দল জাতীয়তাবাদী ছাত্রদল বলে স্লোগান দেন শিবিরের নেতা কর্মীরা। বিক্ষোভ ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এবং ডাকসুর জিএস এস এম ফরহাদ বলেন আমার ছাত্রদলের ভাইদের মাথা খারাপ হয়ে গেছে। বিভিন্ন কলেজ গুলোতে তারা সংঘাত বাঁধিয়ে ক্যাম্পাস ও হল দখল করতে চায়।
চট্টগ্রামে ছাত্রদলের সন্ত্রাসী বাহিনী শিবিরের পায়ের গোড়ালি ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলেছে। তারা মূলত হল গুলো দখল করতে চায়। আমরা ছাত্রদলের ভাইদের স্পষ্ট ভাবে জানিয়ে দিচ্ছি হল দখল করার স্বপ্ন আপনাদের স্বপ্নই থেকে যাবে। আমাদের রক্তের ওপর দিয়ে গিয়ে আপনাদের হল দখল করতে হবে বলেন ফরহাদ। বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগাসহ শাখা শিবিরের নেতাকর্মীরা।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/166397