সিরাজগঞ্জের শাহজাদপুরে বৃদ্ধের গলায় রশি পেচিয়ে আত্মহত্যা
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিন্নাদইড় গ্রামে এক বৃদ্ধ রশি পেচিয়ে আত্মহত্যা করেছে।
জানা গেছে, আজ শুক্রবার (২৪ এপ্রিল) সকালে উপজেলার পল্লী অঞ্চল বিন্নাদাইড় গ্রামের ৩ সন্তানের জনক জয়নাল বাগচী (৭৫) দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। সেই কষ্ট সইতে না পেরে ঘরের তীরের সাথে রশি পেঁচিয়ে আত্মহত্যা করে।
থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/166393