যুক্তরাষ্ট্রকে বাদ রেখেই পাকিস্তানের সঙ্গে ইরানের হাইভোল্টেজ বৈঠক
আন্তর্জাতিক ডেস্ক : চলমান আঞ্চলিক উত্তেজনা কমাতে শুক্রবার পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে ইরানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।
মার্কিন সূত্র ও ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আলোচনায় যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধি থাকার সম্ভাবনা নেই। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বৈঠক শেষে ওমানের মাস্কাট ও রাশিয়ার মস্কো সফরের পরিকল্পনা করেছেন বলে জানিয়েছে ইরনা।
পাকিস্তান আশা করছে, এই প্রাথমিক বৈঠক ভবিষ্যতে যুক্তরাষ্ট্র-ইরান সরাসরি আলোচনার দ্বিতীয় ধাপের পথ তৈরি করবে। যদিও দীর্ঘদিনের বৈরিতা রয়েছে, তবুও এই উদ্যোগ আঞ্চলিক স্থিতিশীলতায় সহায়ক হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
তবে বৈঠকের বিষয়বস্তু নিয়ে এখনো ওয়াশিংটন বা তেহরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি ও পারস্য উপসাগরের নিরাপত্তা ইস্যু আলোচনায় গুরুত্ব পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/166388