চা বাগানে ঘুরতে এসে জরিমানা গুনলেন যুবক

চা বাগানে ঘুরতে এসে জরিমানা গুনলেন যুবক

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি : কাগজপত্র বিহীন গাড়ী নিয়ে ঘুরতে এসে জরিমানা গুনলেন যুবক। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে চা বাগানে ঘুরতে গিয়ে ওই যুবক এ জরিমানা গুনেন। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উপজেলা পরিষদের চা বাগানে কাগজ বিহীন মোটর সাইকেল নিয়ে ঘুরতে আসেন এক যুবক। এসময় ওই যুবকের মোটর সাইকেলের কাগজ দেখতে চাইলে কাগজপত্র দেখাতে বর্থ্য হয়। ভ্রাম্যমাণ আদালতে সড়ক আইনে ওই যুবককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অর্থদণ্ডপ্রাপ্ত যুবক হলো গঙ্গাচড়া উপজেলার বায়েজিদ (২১)।

উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান জানান, সড়ক পরিবহন আইনে এক যুবককে বাইকের কাগজপত্র না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/166285