মাথাভাঙ্গা নদীতে ডুবে শিশুর মৃত্যু
মেহেরপুরের গাংনী উপজেলার চরগোয়ালগ্রামে মাথাভাঙ্গা নদীতে ডুবে আফরান (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার ( ২৩ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।আফরান একই গ্রামের মালয়েশিয়া প্রবাসী আকাশ আলীর ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, বাড়ির পাশে মাথাভাঙ্গা নদীতে অপর এক শিশুর সাথে খেলতে যায় আফরান।একপর্যায়ে অসাবধানতাবশত নদীতে নেমে পড়ে সে।
কিছু সময় দুই শিশু পানিতে খেলাধুলা করলেও বিষয়টি পরিবারের সদস্যদের নজরে আসেনি।দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর নদীর পানির নিচ থেকে আফরানের নিথর দেহ উদ্ধার করা হয়।
পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানা গেছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।