বকশীগঞ্জে ধানখেত থেকে ড্রামভর্তি অকটেন উদ্ধার
জামালপুরের বকশীগঞ্জে অভিযান চালিয়ে ধানখেত থেকে ড্রামে থাকা ১৫০ লিটার অকটেন উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা বকশীগঞ্জ উপজেলার নিলাখিয়া ইউনিয়নের গুমের চর গ্রামের একটি ধানখেত থেকে অকটেনের ড্রামটি উদ্ধার করেন।
জানা গেছে, অবৈধভাবে তেল মজুত করার খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা গুমের চর এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে ধানখেত থেকে একটি ড্রাম উদ্ধার করেন। এ সময় ড্রামের ভেতরে থাকা ১৫০ লিটার অকটেন জব্দ করা হয়।
পরিত্যক্ত অবস্থায় অকটেন উদ্ধার করা গেলেও কাউকে আটক করা যায়নি।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/166232