টস হারের হ্যাটট্রিক, ব্যাটিংয়ে বাংলাদেশ

টস হারের হ্যাটট্রিক, ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতেও টস হেরেছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। এ নিয়ে টানা তিন ম্যাচেই টস হারলেন। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম।

বাংলাদেশে একাদশে আছে দুই পরিবর্তন। সিরিজ নির্ধারণী ম্যাচে তাসকিন আহমেদ ও রিশাদ হোসেনকে একাদশে রাখেনি বাংলাদেশ। তাদের বদলি হিসেবে সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান ও তানভীর ইসলাম।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/166178