নাটোরের সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় চীনাবাদাম ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহমেদ(১৩) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। আজ বুধবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার হাতিয়ান্দাহ ইউনিয়নের শালিকা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আহমেদ স্থানীয় গোলকপাড়া দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র ও ওই গ্রামের রাশেদুল ইসলামের ছেলে।
জানা যায়, দুপুরে বাবার সাথে জমিতে সেচ দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয় আহমেদ।
পরে স্থানীয়রা উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/166163