রংপুরে ভ্রাম্যমাণ আদালতে ২ ব্যক্তির কারাদণ্ড, ৬৩০ লিটার ডিজেল জব্দ
রংপুর জেলা প্রতিনিধি: রংপুরে র্যাব ১৩ ও জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২ ব্যক্তিকে কারাদণ্ডসহ ৬৩০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। আজ বুধবার (২২ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।
র্যাব জানায়, সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, সদর কোম্পানী ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজ বুধবার (২২ এপ্রিল) ভোরে মহানগরীর হাজীরহাট থানার পূর্বজলকরিয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পেট্রোলিয়াম আইনের ধারায় অবৈধভাবে ৬৩০ লিটার ডিজেল মজুত রাখার অপরাধে মো: হানিফ মিয়া ও মো: শাহিন মিয়াকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান ও মজুতকৃত ৬৩০ লিটার ডিজেল জব্দ করা হয়।
র্যাব ১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, অবৈধ মজুতকারী, অতিরিক্ত দামে তেল বিক্রি এবং খাদ্যে ভেজালের মত অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-১৩’র গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/166161