বগুড়ার অপহৃত স্কুল ছাত্রী যশোর থেকে উদ্ধার, প্রধান আসামি গ্রেফতার
স্টাফ রিপোর্টার : র্যাব-১২, সিপিএসসি বগুড়া এবং র্যাব-৬, সিপিসি-৩ যশোর এর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে যশোর থেকে সোনাতলা থানার অপহরণ মামলার প্রধান আসামি মোঃ ফরহাদ মিয়া (২০)কে গ্রেফতার এবং অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে।
র্যাব সূত্র জানায়, গাবতলীর বাগবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর এক ছাত্রীকে স্কুল যাওয়া আসার পথে প্রধান আসামি ফেরহাদ মিয়া বিভিন্নভাবে উত্যক্ত এবং প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় আসামি ফরহাদ তাকে অপহরণ করবে বলে হুমকি দেয়। পরবর্তীতে গত ২২ ফেব্রুয়ারি রাত ৮ টার দিকে বড় চাচার বাড়িতে যাওয়ার সময় আসামি ফরহাদ ও তার সহযোগীরা মেয়েটিকে অপহরণ করে সিএনজি চালিত অটোরিকশাযোগে পালিয়ে যায়।
এঘটনায় তার মা বাদী হয়ে সোনাতলা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। এরপর গতকাল মঙ্গলবার রাত পোনে ৮ টার দিকে র্যাব-১২, সিপিএসসি, বগুড়া এবং র্যাব-৬, সিপিসি-৩, যশোর এর যৌথ আভিযানিক দল যশোরের কুয়াদা বাজার ঢাকুরিয়া রোড এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি ফরহাদ মিয়াকে গ্রেফতার ও অপহৃত ছাত্রীকে উদ্ধার করে। ধৃত ফরহাদ সোনাতলার উত্তর দিঘীরপাড়া (কর্নিপাড়া)’র রফিকুল ইসলামের ছেলে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/166160