বগুড়ার গাবতলীতে গাঁজাসহ গ্রেফতার ৩ জনকে কারাদন্ড

বগুড়ার গাবতলীতে গাঁজাসহ গ্রেফতার ৩ জনকে কারাদন্ড

স্টাফ রিপোর্টার: বগুড়ার গাবতলীতে ৩ জনকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড দেয়া হয়েছে। আজ বুধবার (২২ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার দিকে গাবতলীর সন্দাবাড়ী মধ্যপাড়া থেকে ২০০ গ্রাম গাঁজা ও এক পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ  তাদেরকে গ্রেফতার করে এই কারাদন্ড দেয়া হয়।

কারাপ্রাপ্ত আসামিরা হলো,গাবতলীর সন্দাবাড়ির মো: লিখন  (২৫),শেফালী বেওয়া (৫০), মো: শাকিল (২৬)। ডিএনসি সূত্র জানায়, ডিএনসি,বগুড়া এর ‘ক’ সার্কেলের একটি টিমের সহযোগিতায় গাবতলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শামীম হোসেন এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত তাদেরকে গ্রেফতার করে এই কারাদন্ড দেন।

গ্রেফতারকৃতদের মধ্যে লিখন ও শেফালিকে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড ও ১শ’ টাকা অর্থদন্ড এবং অপর আসামি শাকিলকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১শ’ টাকা অর্থদন্ড দেয়া হয়।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/166148