নির্ধারিত কার্ডে শিল্পপ্রতিষ্ঠানে তেল সরবরাহ করা হবে: মন্ত্রী আরিফুল

নির্ধারিত কার্ডে শিল্পপ্রতিষ্ঠানে তেল সরবরাহ করা হবে: মন্ত্রী আরিফুল

অগ্রাধিকার ভিত্তিতে শিল্পপ্রতিষ্ঠানে নির্ধারিত কার্ডের মাধ্যমে ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল সরবরাহ করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

তিনি বলেন, এতে অন্যান্য যানবাহনের চালকদের সঙ্গে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি হবে না। জ্বালানি তেলের কোথাও কোনো ঘাটতি নেই এবং দুই দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।

আজ বুধবার (২২ এপ্রিল) দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে গাজীপুর জেলা এবং ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাই শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বহির্বিশ্বের সঙ্গে সমন্বয় করে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে। পাশাপাশি শ্রমিকদের বেতন-ভাতা ও বোনাস-সংক্রান্ত বিষয় সন্তোষজনকভাবে নিষ্পত্তির লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সভায় আলোচনা হয়েছে।

মতবিনিময় সভায় গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ফজলুল হক মিলন এবং গাজীপুর জেলা প্রশাসক নূরুল কবির ভূঁইয়া উপস্থিত ছিলেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/166121