বৃহস্পতিবার বাসের নতুন ভাড়া নির্ধারণ 

বৃহস্পতিবার বাসের নতুন ভাড়া নির্ধারণ 

আগামীকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নতুন বাস ভাড়া নির্ধারিত হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে আজ বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে যানবাহনের ভাড়া বৃদ্ধি নিয়ে সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানার মন্ত্রী। তিনি বলেন, আমরা নিজেদের মধ্যে আলোচনা করেছি। এখনো সিদ্ধান্ত হয়নি। আশা করা যায় কালকে (বৃহস্পতিবার) সিদ্ধান্ত (ভাড়া বৃদ্ধির বিষয়) হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/166042