পাবনার সাঁথিয়ায় দুই মাদক কারবারিসহ ৩ জনের কারাদণ্ড

পাবনার সাঁথিয়ায় দুই মাদক কারবারিসহ ৩ জনের কারাদণ্ড

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় দুই মাদক কারবারিসহ ৩ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিজু তামান্না।

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) মাদক কারবারি নন্দনপুর গ্রামের বাবু আলী শেখের ছেলে মো: সুরুজ(৩৫), হাপানিয়া গ্রামের মোজাই সরদারের ছেলে মো: আজমকে(৩৫) ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা, মাদকসেবনকারী তেঁতুলিয়া গ্রামের ওহাব আলীর ছেলে মোহাম্মদ আলহাজ্বকে(২৭) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং তিনশ' টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালতের নিবার্হী ম্যাজিস্ট্রেট রিজু তামান্না।

এসময় সাঁথিয়া থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামসহ সঙ্গীয় ফোস উপস্থিত ছিলেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/166010