জয়পুরহাট পাঁচবিবির সাবেক ফুটবলারদের ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাত

জয়পুরহাট পাঁচবিবির সাবেক ফুটবলারদের ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাত

বাগজানা (জয়পুরহাট) প্রতিনিধি : পাঁচবিবির ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন পাঁচবিবি সোনালী অতীত ফুটবল একাদশের সাবেক ফুটবলাররা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করেন।

পাঁচবিবি সোনালী অতীত ফুটবল একাদশের প্রধান উপদেষ্টা সাবেক ফুটবলার আনোয়ার হোসেন দোলন ও মোহাম্মদ জাহিদুর রহমান অশ্রুর নেতৃত্বে গত রোববার পাঁচবিবির সাবেক ফুটবলারা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে সাক্ষাত করেন।

এসময় তারা পাঁচবিবির ফুটবলের হারানো ঐতিহ্যময় গৌরব ফিরিয়ে আনতে মন্ত্রীর সহযোগিতা কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন-সংগঠনের সভাপতি প্রীতি রঞ্জন দাস পল্টু, সহসভাপতি সেলিম রেজা জিন্না, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, সদস্য সচিব মেহেদী হাসান ও কার্যকারী সদস্য রেজাউল করিম বাবুল।

আলোচনাকালে পাঁচবিবি খোদা বক্স স্টেডিয়ামের অবকাঠামো উন্নয়ন ও সাবেক খেলোয়াড়দের সরকারি সুযোগ-সুবিধা ও সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। ক্রীড়া প্রতিমন্ত্রীও এসব দাবি দাওয়া পূরণে ফুটবলারদের আশ্বস্ত করেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/166008