২৭ এপ্রিলের মধ্যে নতুন কুঁড়ি স্পোর্টসে নাম অন্তর্ভুক্তির আহবান

২৭ এপ্রিলের মধ্যে নতুন কুঁড়ি স্পোর্টসে নাম অন্তর্ভুক্তির আহবান

প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ‘নতুন কুড়ি স্পোর্টস’ নামে কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ক্রীড়া পরিদপ্তরের আওতায় ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোর/কিশোরীদের মধ্য থেকে ক্রীড়াবিদ অন্তর্ভুক্ত করা হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২ মে বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন করবেন এবং এর মাধ্যমে সারাদেশে একযোগে এ কর্মসূচির কার্যক্রম শুরু হবে।

বগুড়া জেলার ১২-১৪ বছর বয়সী প্রতিভাবান সকল শিশু কিশোর/কিশোরীদের ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্ট ও সাঁতার ইভেন্টে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে।

নিবন্ধিত খেলোয়াড় দ্বারা নিজ নিজ উপজেলা দল গঠিত হয়ে জেলা পর্যায়ে অংশগ্রহণ করবে। আগামী ২৭ এপ্রিলের মধ্যে রেজিস্ট্রেশেনের জন্য notunkurisports.gov.bd ভিজিট করতে, বগুড়া জেলা ক্রীড়া অফিসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/166006