যুদ্ধবিরতি বাড়াতে চান না ট্রাম্প, বললেন সশস্ত্র বাহিনী প্রস্তুত

যুদ্ধবিরতি বাড়াতে চান না ট্রাম্প, বললেন সশস্ত্র বাহিনী প্রস্তুত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়াতে চান না। ইরান চুক্তিতে না আসলে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২১ এপ্রিল) মার্কিন টেলিভিশন সিএনবিসি'র বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।

সিএনবিসি-কে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, 'আমাদের হাতে খুব বেশি সময় নেই। ইরান যদি একটি চুক্তিতে পৌঁছায়, তবে তারা 'খুব ভালো অবস্থানে' যেতে পারে।' তবে একই সঙ্গে তিনি দাবি করেন, ইরানি কর্মকর্তাদের আলোচনায় বসা ছাড়া আর কোনো বিকল্প নেই।

যুদ্ধবিরতির সময়কে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী প্রয়োজনীয় সরঞ্জাম ও অস্ত্র মজুত করেছে এবং প্রয়োজন হলে আবারও ইরানের বিরুদ্ধে অভিযান শুরু করতে প্রস্তুত বলেও জানিয়েছেন ট্রাম্প।

তিনি বলেন, 'আমরা সম্পূর্ণ প্রস্তুত। আমাদের কাছে প্রচুর গোলাবারুদ ও সব ধরনের সরঞ্জাম রয়েছে। এই সময়টাকে আমরা প্রস্তুতি নেওয়ার জন্য ব্যবহার করেছি। তারাও (ইরান) হয়তো কিছুটা প্রস্তুতি নিয়েছে।'

ট্রাম্প আরও বলেন, 'আমরা যুদ্ধের জন্য প্রস্তুত। আমাদের সেনাবাহিনী প্রস্তুত রয়েছে।'

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/165995