শব্দ দূষণ নিয়ন্ত্রণে বগুড়ার বনানীতে অভিযান
স্টাফ রিপোর্টার : পরিবেশ অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের’ আওতায় আজ মঙ্গলবার (২১ এপ্রিল) বগুড়া শহরতলীর বনানী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনাকালে মানমাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টি করায় দু’টি যানবাহনকে মোট দুই হাজার পাঁচশ’ টাকা জরিমানা এবং হাইড্রোলিক হর্ন জব্দ ও ধ্বংস করা হয়। এছাড়াও কিছু পরিবহনের চালকদেরকে মাঝে ভবিষ্যতে হাইড্রোলিক হর্ন ব্যবহার না করার জন্য সতর্ক করা হয়।
এছাড়া শব্দ দূষণ বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পরিবহনের গায়ে স্টিকার লাগানো হয়। মোবাইল কোর্টে বিচারকের দায়িত্ব পালন করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসওয়ার তানজামুল হক এবং প্রসিকিউশন প্রদান করেন এ কার্যালয়ের সহকারী পরিচালক মাহথীর বিন মোহাম্মদ। এসময় জেলা পুলিশ মোবাইল কোর্টে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/165992