বগুড়ায় দৈনিক করতোয়ার সাংবাদিক রানার মামার ইন্তেকাল
স্টাফ রিপোর্টার : দৈনিক করতোয়ার সিনিয়র রিপোর্টার মাসুদুর রহমান রানার মামা ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মো. আব্দুল জলিলের ভগ্নিপতি মো. আব্দুল আজিজ কিনু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে শহরের সেউজগাড়ী পালপাড়ায় নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৮৫ বছর। বার্ধক্যজনিত নানারোগে ভুগছিলেন তিনি। তার এক ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছে। আগামীকাল বুধবার সকাল ১০টায় সেউজগাড়ী জামে মসজিদে তার নামাজে জানাজা শেষে নামাজগড় আঞ্জুমান গোরস্থানে তাকে দাফন করা হবে।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মৌমাছি খেলাঘর আসরের উপদেষ্টা জাহিদুর রহমান জাহিদ, শামছুল হুদা গেদা ও বৃহত্তর সেউজগাড়ী ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. বজলুর রশিদসহ নেতৃবৃন্দ।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/165985