জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : পাঁচবিবির সীমান্তবর্তী বাজারে ভোক্তাদের কাছে পণ্যের দাম বেশি নেয়া, ক্ষতিকর যৌন উত্তেজক ট্যাবলেট ও সিরাপ বিক্রি বন্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করে আসছে উপজেলা প্রশাসন। এই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার মো. সেলিম আহমেদ কয়া বাজারে জালাল উদ্দিনের দোকানে যৌন উত্তেজক সিরাপ বিক্রির অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে ২২ হাজার টাকা জরিমানা এবং যৌন উত্তেজক সিরাপ জব্দ করেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী এই মোবাইল কোর্ট পরিচালনা করেন তিনি। একই দিন রামভদ্রপুর চেঁচড়া বাজার এবং পৌর শহরে জ্বালানি তেলের দোকানেও অর্থদণ্ড করা হয়। মানুষের মাঝে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জনসম্মুখে যৌন উত্তেজক সিরাপগুলো ধ্বংস করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে পুলিশ ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/165981