জুলাইয়ের শহীদ শিশু জাবিরের মা-কে মনোনয়ন দিল জামায়াত জোট

জুলাইয়ের শহীদ শিশু জাবিরের মা-কে মনোনয়ন দিল জামায়াত জোট

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শিশু জাবির ইব্রাহিম-এর মা রোকেয়া বেগম-কে সংরক্ষিত নারী আসনে এমপি হিসেবে মনোনীত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। একক প্রার্থী হওয়ায় তার সংসদে যাওয়া প্রায় নিশ্চিত।

সংবাদ সম্মেলনে জোট ১৩ জন প্রার্থীর নাম ঘোষণা করে। রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবে জামায়াত নিজস্ব কোটা থেকে শরিক দলগুলোকেও আসন ছেড়ে দিয়েছে। ন্যাশনাল সিভিল পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিসজাগপা একটি করে আসন পেয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত হয় ছয় বছর বয়সী জাবির ইব্রাহিম। সেই শহীদের মা রোকেয়া বেগমের মনোনয়নকে প্রতীকী ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

মঙ্গলবার মনোনয়নপত্র জমার শেষ দিন। জোটের অন্য প্রার্থীদের মধ্যে বিভিন্ন শরিক দলের নেত্রী ও জামায়াতের নারী নেতারাও রয়েছেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/165889