গাইবান্ধার পলাশবাড়ীতে পরীক্ষার প্রবেশপত্র না পাওয়ায় রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ

গাইবান্ধার পলাশবাড়ীতে পরীক্ষার প্রবেশপত্র না পাওয়ায় রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ

গাইবান্ধা প্রতিনিধি: এসএসসি পরীক্ষার প্রবেশপত্র না পাওয়ায় গাইবান্ধার পলাশবাড়ীতে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। আজ সোমবার (২০ এপ্রিল) রাত সাড়ে ৮ টার দিকে পলাশবাড়ী পৌর শহরের পলাশবাড়ী ফিলিং স্টেশনের সামনে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন তারা।

এতে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রীরা। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, রাত পোহালেই এসএসসি পরীক্ষা।

কিন্তু স্থানীয় গিরিধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৫০ জন পরীক্ষার্থী প্রবেশপত্র পায়নি। ফলে শিক্ষার্থী ও অভিভাবকরা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেছেন। গতরাত সাড়ে ৯টায় এরিপোর্ট লেখা পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/165877