বগুড়ায় ৭৭ বোতল ফেয়ারডিলসহ দুইজন গ্রেফতার

বগুড়ায় ৭৭ বোতল ফেয়ারডিলসহ দুইজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়ায় ৭৭ বোতল ফেয়ারডিলসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব-১২ বগুড়ার সদস্যরা গতকাল রোববার রাত সাড়ে ১২টার দিকে সদরের বাঘোপাড়া উত্তরপাড়া এলাকা থেকে ফেয়ারডিলসহ তাদেরকে গ্রেফতার করে।

র‌্যাব সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সদরের বাঘোপাড়া উত্তরপাড়ায় পাটগ্রাম থেকে ঢাকাগামী বিটু হাজী ট্রাভেলস (ঢাকা মেট্রো-ব ১৫-৭৩৬৪) এর একটি বাস থামিয়ে ইব্রাহীম (২৬) ও শাহীন আলম (২৬) নামে দুই যাত্রীকে গ্রেফতার করা হয়। এরপর তাদের হেফাজত থেকে ৭৭ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়।

এসময় তাদের কাছ থেকে মাদক ব্যবসার কাজে ব্যবহৃত দু’টি এ্যান্ড্রয়েড মোবাইল ফোন, চারটি সিম ও সাড়ে তিন হাজার টাকাও জব্দ করা হয়।  ধৃত ইব্রাহিম চাঁদপুর সদরের চাপিলা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে এবং শাহীন আলম কুড়িগ্রামের উলিপুর উপজেলার মধুপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে। গ্রেফতারকৃত অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/165841