বগুড়ায় বাসে পাচারকালে এক হাজার পিস ইয়াবাসহ যাত্রী গ্রেফতার
স্টাফ রিপোর্টার : বগুড়ায় যাত্রীবাহী বাসে পাচারকালে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যাত্রীকে গ্রেফতার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার সদস্যরা ইয়াবাসহ তাকে গ্রেফতার করে।
ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার (২০ এপ্রিল) সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কাশিপুরে জয়পুর মোড়স্থ জয়পুরহাট-মোকামতলাগামী পাকা রাস্তায় জসিম আলিয়া পরিবহনের (ঢাকা-মেট্রো- জ-০৪-০১৫৫) একটি বাস থামিয়ে তল্লাশি করা হয়।
তল্লাশিকালে এক হাজার পিস ইয়াবাসহ আব্দুস ছালাম (৪৮) নামে টিকিটবিহীন এক যাত্রীকে গ্রেফতার করা হয়। ধৃত আব্দুস ছালাম কাহালু উপজেলার দূর্গাপুর হারলতা গ্রামের মৃত জহুর আলীর ছেলে। উল্লিখিত আসামির বিরুদ্ধে শিবগঞ্জ থানায় উপপরিদর্শক মো. শাহ আলম বাদি হয়ে মামলা দায়ের করেছেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/165835