প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ফ্রান্স রাষ্ট্রদূতের বৈঠক
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামছুল ইসলামের সাথে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন।
আজ সোমবার (২০ এপ্রিল) ঢাকা সেনানিবাসস্থ সশস্ত্র বাহিনী বিভাগে প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যমান সামরিক সম্পর্ক এবং কৌশলগত বন্ধনকে আরও সুদৃঢ় করার বিষয়ে উভয় পক্ষই আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ করে প্রতিরক্ষা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে দুই দেশের সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। সশস্ত্র বাহিনী বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/165805