টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড ২০২৬ অর্জন করেছে ট্রাস্ট ব্যাংক পিএলসি
২০২৬ সালের ১২ এপ্রিল ঢাকার হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে সেন্টার ফর এনআরবি আয়োজিত “Branding Bangladesh Beyond Bangladesh: সীমানা ছাড়িয়ে যাচ্ছে বাংলাদেশের ব্র্যান্ডিং” শীর্ষক World Conference Series 2026 (WCS 2026)-এর উদ্বোধনী অনুষ্ঠানে ট্রাস্ট ব্যাংক পিএলসির হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।
ট্রাস্ট ব্যাংক পিএলসির পক্ষে এ পুরস্কার গ্রহণ করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ইসলামিক ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ কামাল হোসাইন সরকার।
এনআরবি সেন্টারের চেয়ারম্যান এম এস সেকিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, এমপি; বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর, এমপি; এবং জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর সাবেক ফোর্স কমান্ডার মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর।
অনুষ্ঠানে ব্যবসায়ী, ব্যাংকার, পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/165775