মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া গ্রেপ্তার

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া গ্রেপ্তার

মাদারীপুরের কালকিনি উপজেলার সিডি খান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চানমিয়া সিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

আজ রবিবার (১৯ এপ্রিল) সকালে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মাদারীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মোহাম্মদ আবু নাঈম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চানমিয়া সিকদারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, তিনি বিএনপি নেতা বাবুল ও মহাব্বাত হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি। এছাড়া তার বিরুদ্ধে এলাকায় প্রভাব বিস্তার, মাদক ব্যবসা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, তার গ্রেপ্তারের পর এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

প্রসঙ্গত, চানমিয়া সিকদার কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুস সোবহান গোলাপের ভগ্নীপতি বলে স্থানীয়ভাবে পরিচিত।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/165696