অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান এমপি খোকন তালুকদারের
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার বলেছেন, দেশের একটি স্বার্থান্বেষী গোষ্ঠী ।
স্বাধীনতার সময় যেমন দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তেমনি এখনও তারা অপপ্রচার চালিয়ে দেশ ও জনগণের বিরুদ্ধে কাজ করছে।
আজ রোববার (১৯ এপ্রিল) সকালে জেলার সদর উপজেলার খোয়াজপুর ও ঝাউদি ইউনিয়নে খাল খনন কাজের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, একটি দেশবিরোধী চক্র নানা কৌশলে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। তারা বিভিন্ন মাধ্যমে সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং বিভ্রান্তি ছড়াতে সক্রিয় রয়েছে।
এমপি আনিসুর রহমান তালুকদার আরও বলেন, আগে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো হতো, আর এখন বিভিন্ন আর্থিক মাধ্যম ব্যবহার করে প্রভাব বিস্তারের চেষ্টা চলছে। তবে জনগণ এসব অপচেষ্টা সম্পর্কে সচেতন রয়েছে।
তিনি দাবি করেন, দেশের মানুষ উন্নয়ন ও ইতিবাচক কর্মকাণ্ডের পক্ষে রয়েছে এবং প্রয়াত বেগম খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আস্থা রাখে।
তিনি আরও বলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা নির্বাচিত নেতৃত্বকে দুর্বল করার চেষ্টা করছে। এ সময় তিনি সবাইকে অপপ্রচার থেকে সতর্ক থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, দলীয় নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/165669