নতুন বার্তা দিলেন ইরানের প্রেসিডেন্ট

নতুন বার্তা দিলেন ইরানের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্কইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জাতীয় সেনাবাহিনী দিবসে সশস্ত্র বাহিনীর সাহসিকতা, পেশাদারিত্ব এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় তাদের ভূমিকার প্রশংসা করেছেন। শনিবার দেওয়া এক বার্তায় তিনি বলেন, ইরানের সেনাবাহিনী শুধু একটি সামরিক বাহিনী নয়, বরং জাতীয় মর্যাদা, শক্তি ও স্বাধীনতার প্রতীক।

তিনি বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে সেনাবাহিনী দুর্ভেদ্য দুর্গ হিসেবে দাঁড়িয়ে আছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপিয়ে দেওয়া যুদ্ধের মুখে সেনাবাহিনীর ভূমিকা ছিল প্রশংসনীয়। পেজেশকিয়ান দাবি করেন, বাহিনী সাহসিকতার সঙ্গে দেশের আকাশ ও ভূমি রক্ষা করে শত্রুর প্রতিটি আঘাতের জবাব দিয়েছে।

প্রেসিডেন্ট আরও বলেন, সেনাবাহিনী ও ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) জাতীয় শক্তির দুটি শক্তিশালী বাহু। তাদের সমন্বয় শত্রুদের জন্য স্পষ্ট সতর্কবার্তা। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক সংকটেও জনগণের পাশে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন তিনি।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/165614