বৈধ কাগজপত্র ছাড়া তেল নিতে আসা ৮ মোটরসাইকেল চালককে জরিমানা

বৈধ কাগজপত্র ছাড়া তেল নিতে আসা ৮ মোটরসাইকেল চালককে জরিমানা

রাজবাড়ীতে ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশন ছাড়া তেল নিতে আসায় আট মোটরসাইকেল চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৮ এপ্রিল) বিকেলে সদর উপজেলার গোয়ালন্দ মোড়ের সপ্তবর্ণা ফিলিং স্টেশনে এ অভিযান চালানো হয়।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পায়রা চৌধুরীর নেতৃত্বে পরিচালিত অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী আটজনের কাছ থেকে মোট ১১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় বৈধ কাগজপত্র ছাড়া মোটরসাইকেলে তেল না দিতে ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়। প্রশাসন জানিয়েছে, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/165613