বগুড়ার বন্দরনগর তালোড়াকে উপজেলা ঘোষণার দাবি জোরালো হচ্ছে

বগুড়ার বন্দরনগর তালোড়াকে উপজেলা ঘোষণার দাবি জোরালো হচ্ছে

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলার বন্দরনগর তালোড়াকে নতুন একটি উপজেলা ঘোষণার দাবি জোরালো হচ্ছে। আজ শনিবার (১৮ এপ্রিল) দুপুরে তালোড়া চাউল কল মালিক সমিতির আয়োজনে সমিতি মিলনায়তনে বগুড়া জেলা চাউল কল মালিক সমিতির সভাপতি আলহাজ এটিএম আমিনুল হকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন-তালোড়া চাউল কল মালিক সমিতির আহবায়ক ও তালোড়া পৌর বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল জলিল খন্দকার, সমিতির যুগ্ম আহবায়ক মেহেদী হাসান চৌধুরী, সমিতির সাবেক সহসভাপতি ও তালোড়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আলহাজ বেলাল হোসেন, সমিতির সাবেক সভাপতি সুভাষ প্রসাদ কানু, ব্যবসায়ী রেজানুর রহমান প্রমুখ। আরও উপস্থিত ছিলেন-সমিতির সাবেক সহসভাপতি আশরাফ আলী, সাবেক যুগ্ম সম্পাদক আবু তাহের রানা, সাবেক সাংগঠনিক সম্পাদক দেবব্রত মন্ডল বাপ্পী, ব্যবসায়ী শাহীনুর ইসলাম, অজিত সরকার, রফিকুল ইসলাম, তৈয়ব আলী, অজয় সরকারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অপরদিকে একই দিন সকালে তালোড়া কবিতা সংসদের আয়োজনে তালোড়াকে উপজেলা ঘোষণার দাবিতে সংসদ কার্যালয়ে পৃথক আলোচনা সভায় সংসদের সভাপতি সাবেক কাউন্সিলার মোশারফ হোসেন সেলিম মুন্সির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোমিন ইসলাম শাওনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় নৌ-বাহীনির অবসরপ্রাপ্ত কমান্ডার মনোওয়ার করিম তালুকদারকে আহ্বায়ক ও মোশারফ হোসেন সেলিম মুন্সিকে সদস্য সচিব নির্বাচিত করে ১১ সদস্যবিশিষ্ট তালোড়া উপজেলা বাস্থবায়ন কমিটি গঠন করা হয়।

সভা দু’টিতে বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জীবদ্দশায় তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল জনসভায় বন্দননগর তালোড়াকে থানা ঘোষণার আশ্বাস দিয়েছিলেন। পরবর্তিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও বন্দরনগর তালোড়াকেও উপজেলা করার আশ্বাস দেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও তালোড়ায় এসে তালোড়াকে পৌরসভা করার অঙ্গীকার করেন।

কালের পরিক্রমায় তালোড়া ইউনিয়নের আংশিক এলাকা নিয়ে তালোড়া পৌরসভা গঠিত হলেও আজও উপজেলা বাস্তবায়ন হয়নি। বক্তারা বলেন, ভৌগলিক ও অর্থনৈতিক দিক থেকে তালোড়া বন্দরের গুরুত্ব ক্রমেই বাড়ছে। দুপচাঁচিয়া উপজেলার বন্দরনগর খ্যাত ও প্রাচীন ব্যবসায়িক কেন্দ্র তালোড়া বর্তমানে উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত।

প্রতিদিন বিভিন্ন জেলার সঙ্গে এখানে পণ্য আদান-প্রদান হয়, যা স্থানীয় অর্থনিতিকে গতিশীল রাখছে। স্থানীয়দের মতে তালোড়াকে উপজেলা হিসেবে উন্নীত করা হলে, প্রশাসনিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/165594