হাম আক্রান্ত শিশুদের দেখতে হাসপাতালে জামায়াত আমির
হাম আক্রান্ত শিশুদের দেখতে শিশু হাসপাতালে গিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।আজ শনিবার (১৮ এপ্রিল) বেলা ১১টার দিকে তিনি রাজধানীর শ্যামলীতে অবস্থিত শিশু হাসপাতাল পরিদর্শনে যান। পরিদর্শনকালে আক্রান্ত শিশুদের চিকিৎসার খোঁজখবর নেন এবং কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে তাদের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত হন। তিনি চিকিৎসকদের প্রতি হাম-আক্রান্ত শিশুদের যথাযথ ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানান।
এসময় তিনি রাজধানীর আসাদ গেইট সংলগ্ন পেট্রোল পাম্প পরিদর্শন করেন এবং জ্বালানি তেলের সর্বশেষ অবস্থার খোঁজ নেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/165531