রংপুরের মিঠাপুকুরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু 

রংপুরের মিঠাপুকুরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু 

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি : রংপুরের মিঠাপুকুরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্য হয়েছে। আজ শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের সখীপুর গ্রামে এই বজ্রপাতের ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন-রামেশ্বর পাড়ার  মিলন মিয়া (৩৬) ও সখীপুর গ্রামের আবু তালেব (৫৭)। বজ্রপাতের সময় তারা পুকুরপাড়ে একটি মাচায় বসেছিলেন। 

বিষয়টি নিশ্চিত করে বড় হযরতপুর ইউপি সদস্য রেজাউল করিম লাভলু জানান, নিহতরা পুকুরে মাছ ধরার কাজ করছিলেন। বজ্রপাতসহ বৃষ্টি শুরু হলে তারা পুকুর থেকে উপরে উঠে একটি মাচায় বসেছিলেন। এসময় বজ্রপাত হলে ঘটনা স্থলেই তাদের মৃত্যু হয়।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/165530