ঐক্য ভাঙলে আবার ভারত থেকে চলে আসবে দাদারা: স্পিকার

ঐক্য ভাঙলে আবার ভারত থেকে চলে আসবে দাদারা: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, ‘দেশের মানুষ মাফিয়া সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছিল। এ ঐক্য যেন আর না ভাঙে। ঐক্য ভাঙলে আবার ভারত থেকে দাদারা চলে আসবে। তারা আবার আগের মতো লুণ্ঠনের রাজ্য কায়েম করতে চাইবে। আমরা আর এ ধরনের বাংলাদেশ দেখতে চাই না। যেখানে মানুষ গুম হবে, মানুষ ভয়ে থাকবে, আতঙ্কে ঘুমাতে পারবে না।’ 

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘আওয়ামী লীগের উদাহরণ আমাদের চোখের সামনে আছে। অন্যায়, অবিচার, লুটপাট, সন্ত্রাস করলে কী হয় ফলাফল তো দেখেছেন। ছয় বারের এমপিকে ঘর থেকে বের হতে দেয়নি। তারা ভাবছে এভাবে দিন যাবে। সেজন্য আল্লাহর গজর তাদের ওপর পড়েছে।’

সংবর্ধনা অনুষ্ঠানে তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোম্তফা মিন্টু, সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, ভোলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিরুল ইসলাম বাছেত, উপজেলা বিএনপি নেতা হাসান মাকসুদুর রহমান, জাকির হোসেন হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/165499