বগুড়ায় মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২
স্টাফ রিপোর্টার : বগুড়ায় মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ শিহাব হোসেন পিয়াস এবং হত্যা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ তারাজুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। র্যাব-১২ বগুড়ার সদস্যরা পৃথক অভিযান চালিয়ে এই দুইজনকে গ্রেফতার করে।
র্যাব সূত্র জানায়, মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শিহাব হোসেন পিয়াস গ্রেফতার এড়াতে বগুড়া সদরের মধ্য পালশা এলাকায় অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে র্যাব-১২, অধিনায়কের দিক নির্দেশনায় গতকাল বৃহস্পতিবার রাত ১১ টার দিকে র্যাব-১২ বগুড়ার একটি দল সেখানে অভিযান চালায়।
অভিযানকালে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শিহাব হোসেন পিয়াসকে গ্রেফতার করা হয়। ধৃত পিয়াস মধ্য পালশার মোঃ রতন শেখের ছেলে। অপরদিকে, বৃহস্পতিবার রাত তিনটার দিকে র্যাব-১২ বগুড়ার সদস্যরা গাবতলী উপজেলার আহম্মেদপুর পূর্বপাড়া এলাকায় আরো একটি অভিযান চালিয়ে হত্যা মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি তারাজুল ইসলামকে গ্রেফতার করে।
সে বগুড়া সদরের বথুয়াবাড়ী এলাকার তোজাম উদ্দিনের ছেলে। গ্রেফতারকৃত আসামিদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/165469