ফের ‘লাইক-বিতর্কে’ জড়ালেন বিরাট কোহলি
ফের ‘লাইক-বিতর্কে’ জড়লেন বিরাট কোহলি। এক খোলামেলা পোশাক পরা জার্মান নারীর ছবিতে দিয়েছেন লাইক! বিরাটের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকেই হয়েছে এই কাণ্ড।
বৃহস্পতিবার রাতেই বিষয় আবিষ্কার করে নেট ব্যবহারকারীরা। তাদের দাবি, বিরাট ইনস্টাগ্রামে জার্মান ইনফ্লুয়েন্সার লিজালাজের একটি ছবিতে লাইক দিয়েছেন।
এই নিয়ে মজা করে একজন লিখেছেন, ‘বেচারি অনুষ্কা! আবার ঝামেলা লাগল বলে’। আরেকজন ব্যবহারকারী আবার বিরাটকে পরামর্শ দিয়েছেন একটি ফেক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার। লেখেন, ‘চিকু আমার উপদেশ শোনো, একটা ফেক অ্যাকাউন্ট ব্যবহার করো ভাই’!
এদিকে কোহলিকে নিয়ে মস্করা করতে ছাড়েননি যুজবেন্দ্র চাহাল। বিরাটের লাইক করা, লিজালাজের সেই ছবিতে গিয়ে আবার তিনি মন্তব্য করে এসেছেন, ‘অ্যালগরিদম’। সঙ্গে একটি কঙ্কাল মুণ্ডুর ইমোজি।
গত বছর অবনীত কৌরের একটি ইনস্টাগ্রাম পোস্টে 'লাইক' বিরাট কোহলির লাইক নিয়ে বেশ তোলপাড় হয়। ইন্টারনেট জুড়ে যখন মিমের বন্যা বয়ে যায়, তখন বিরাট কোহলি অ্যাপটির অ্যালগরিদমকে দোষারোপ করেন। তিনি লেখেন, ‘আমি একটা জিনিস স্পষ্ট করে দিতে চাই, আমি (ইনস্টাগ্রাম) স্ক্রলিংয়ের সময় অ্যালগরিদমের কারণে ভুলবশত এক জায়গায় প্রতিক্রিয়া পড়ে গিয়েছে বলে মনে হচ্ছে। এমন কাজের পেছনে কোনও উদ্দেশ্য ছিল না। আমি অনুরোধ করছি এই ঘটনায় অহেতুক কোনও আন্দাজ করা শুরু করে দেবেন না। বিষয়টা বোঝার জন্য ধন্যবাদ।’
অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলির প্রথম দেখা হয় ২০১৩ সালে, একটি টেলিভিশন বিজ্ঞাপনের শুটিংয়ের সময়। তাঁরা একে অপরের প্রেমে পড়েন। এরপর অনেক চড়াইউৎড়াই পেরিয়ে ২০১৭ সালে, ইতালিতে একটি ঘরোয়া অনুষ্ঠানে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০২১ সালের জানুয়ারিতে এই দম্পতির প্রথম সন্তান, মেয়ে ভামিকা-র জন্ম হয়। পরবর্তীতে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে, তারা জন্ম দেন পুত্র সন্তান আকায়ের। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর, ভারত থেকে লন্ডনে রয়েছেন বিরাট-অনুষ্কা।
২০১৮ সালের পর থেকে, কোনো সিনেমাতে কাজ করেননি অনুষ্কা। ক্রিকেট বায়োপিক চাকদা এক্সপ্রেসে কাজ করলেও, সেটি এখনো মুক্তি পায়নি।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/165443