রাঙামাটিতে ইউপিডিএফের যুব নেতাকে গুলি করে হত্যা

রাঙামাটিতে ইউপিডিএফের যুব নেতাকে গুলি করে হত্যা

রাঙামাটিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের  (ইউপিডিএফ) গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ধর্মিশিং চাকমাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

আজ শুক্রবার (১৭ এপ্রিল) সকালে জেলা সদরের কুতুকছড়ি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের দাবি, শুক্রবার সকাল ৬ টার দিকে সন্তু লারমার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস)  সশস্ত্র  সদস্যরা ধর্মশিং চাকমার বাড়িতে গিয়ে তাকে গুলি করে হত্যা করেন। এসময় গুলিতে তার দুই বোন কৃপাসোনা চাকমা ও ভাগ্য সোনা চাকমা আহত হন।

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি)  মো. জসীম উদ্দীন বলেন, আমরা ঘটনাটি শুনেছি, পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। বিস্তারিত পরে জানাবো।

এদিকে গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয়  কমিটির নেতাকে হত্যার  প্রতিবাদে কুতুকছড়িতে সড়ক অবরোধ করেছে সংগঠনটির নেতাকর্মীরা।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/165397