নতুন আলোচনার ইঙ্গিত দিয়ে ট্রাম্প বললেন ইরান যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে

নতুন আলোচনার ইঙ্গিত দিয়ে ট্রাম্প বললেন ইরান যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শিগগিরই শেষ হতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, পরিস্থিতি ভালোভাবে এগোচ্ছে এবং যুদ্ধ ‘খুব দ্রুতই শেষ হওয়া উচিত’।

লাস ভেগাসে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। সেখানে তিনি যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির কথা তুলে ধরেন।


তার দাবি, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক সক্ষমতা তাদের রয়েছে।
এর আগে ট্রাম্প ইঙ্গিত দেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা সরাসরি আলোচনা শিগগিরই হতে পারে। তিনি বলেন, এই আলোচনা ‘সম্ভবত আগামী সপ্তাহান্তে’ হতে পারে।

তার আগে ট্রাম্প  ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা দেন।


  

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/165390