রাজধানীতে ব্লক রেইডে গ্রেপ্তার ৭
রাজধানীর পল্টন থানা এলাকায় ব্লক রেইড চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে ভ্রাম্যমাণ আদালতে সংক্ষিপ্ত বিচারে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ডিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে দৈনিক বাংলা মোড়ে অভিযান চালিয়ে সন্দেহভাজন হিসেবে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে দুইজনকে ২০ দিন এবং বাকি পাঁচজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/165384