বেরোবিতে শহিদ আবু সাঈদ বইমেলার সমাপনী অনুষ্ঠিত

বেরোবিতে শহিদ আবু সাঈদ বইমেলার সমাপনী অনুষ্ঠিত

রংপুর জেলা প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে জুলাই বিপ্লবের অগ্রসৈনিক আবু সাঈদের স্মরণে শহিদ আবু সাঈদ বইমেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে দ্বিতীয়বারে মতো স্বাধীনতা স্মারক মাঠে চার দিনব্যাপী বইমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. শহিদুল ইসলাম, এনডিসি।

আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক এড. মাহফুজ উন নবী ডন ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও প্রক্টর প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান। এছাড়াও বক্তব্য রাখেন- তিস্তা ইউনিভার্সিটির চেয়ারম্যান মো. আশরাফুল আলম আল-আমিন, ইস্পাহানি লিমিটেডের সিনিয়র ডিভিশনাল ম্যানেজার শাহাদাত হোসেন এবং প্রিমিয়াম ফ্রুটস এর ব্যবস্থাপনা পরিচালক আবু সাঈদ আল সাগর।

সমাপনী দিনে গ্রন্থ পর্যালোচনা, রম্য বিতর্ক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১২ থেকে ১৫ এপ্রিল চার দিনব্যাপী এই বইমেলায় আবু সাঈদ কর্নারসহ মোট ৩৫টি প্রকাশনা ও বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল অংশ নেয়।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/165370