পঞ্চগড়ে বাসাবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ লিটার পেট্রোল উদ্ধার, জেল-জরিমানা

পঞ্চগড়ে বাসাবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ লিটার পেট্রোল উদ্ধার, জেল-জরিমানা

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নে বগুড়াপাড়া গ্রামের ছয়টি বাসা বাড়িতে অভিযান চালিয়ে মোট ৩০০ লিটার পেট্রোল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার দুপুরে হতে বিকাল পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে বোদা উপজেলা নির্বাহী অফিসার এই অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় কাবুল মিয়া (৩৫) নামে এক ব্যক্তির বাসা বাড়িতে তল্লাশি চালিয়ে বিক্রির উদ্দেশ্যে রাখা একটি ড্রামে ৪০ লিটার পেট্রোল পাওয়া যায়। অবৈধভাবে তেল মজুদ ও বিক্রি করা অপরাধে ভ্রাম্যমাণ আদালত তাকে সাত দিনের কারাদণ্ড প্রদান করেন। এ সময় আশরাফুল ইসলামের বাসা বাড়িতে অনুমানিক ১০ লিটার তেল পাওয়ায় তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যান্য বাসা বাড়িতে অবৈধ মজুদকৃত ড্রাম ও জারকিনে পেট্রোলগুলো উদ্ধার করে জব্দ করা হয়েছে। একজনের কাছে ৭০ লিটার পেট্রোল পাওয়ায় তাকে আটক করা হয়েছে। অভিযান চলাকালে অন্যান্য ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।

ভ্রাম্যমাণ আদালতের নিবার্হী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল ইসলাম জানান, জ্বালানি তেল সংকটের মুহুর্তে গোপন সংবাদের ভিতিত্তে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকাল  ৪.৩০ মিনিট পর্যন্ত ৬টি বাসায় তল্লাশী করে আনুমানিক ৩০০ লিটার পেট্রোল জব্দ করা হয়েছে। বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করায় এক ব্যক্তিকে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান, ৪০ লিটার পেট্রোল বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করায় এক ব্যক্তিকে ০৭ দিনের কারাদণ্ড এবং এক ব্যক্তির কাছে ৭০ লিটার পেট্রােল পাওয়ায় তাকে আটক করে থানা হেফাজতে নেয়া হয়েছে। আটককৃত ব্যক্তিসহ  অন্যান্যের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে। সেই সাথে অভিযানের জব্দকৃত তেল উপজেলা পরিষদ চত্বরে সরকারি মূল্যে বিক্রি করে ঐ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদান করা হবে। 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/165368