শুক্রবার ৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে ডেমরা এলাকায়
গ্যাস লাইনের লিকেজ মেরামতের কাজের জন্য আগামীকাল ৪ ঘণ্টা ডেমরা ও তৎসংলগ্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এক বার্তায় তিতাস গ্যাস জানায়, শুক্রবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ডেমরা-রানীমহল-চট্টগ্রাম মহাসড়কে বিদ্যমান বিতরণ লাইনের লিকেজ মেরামতের লক্ষ্যে ভালভ পরিবর্তন কাজের জন্য ডেমরা থানাধীন সকল এলাকা, সানারপাড়, মাতুয়াইল, গোবিন্দপুর ও নুরপুর এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া, তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।