সমাজকল্যাণমন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সমাজকল্যাণমন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে দূতাবাসের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এর আগে সমাজকল্যাণ মন্ত্রীর দফতরে এ সাক্ষাৎ অনু‌ষ্ঠিত হয়।

এদিকে মার্কিন দূতাবাস জানিয়েছে, রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন আজ সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বৈঠকে দুই দেশের সরকার কীভাবে একসঙ্গে কাজ করে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সহায়তা দিতে পারে এবং উভয় দেশের অর্থনৈতিক নিরাপত্তা জোরদার করতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে।

 
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/165339