নাটোরের লালপুরে ট্রেনে কেটে অজ্ঞাত নারীর মৃত্যু

নাটোরের লালপুরে ট্রেনে কেটে অজ্ঞাত নারীর মৃত্যু

লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে রেল ব্রিজ পার হওয়ার সময় পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৩৫) এক নারীর মৃত্যু হয়েছে। রেলওয়ে পুলিশের দাবি নিহত ওই নারী মানসিক ভারসম্যহীন ছিলেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

গতকাল বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে উপজেলার এবি ইউনিয়নের আঙ্গারীপাড়া রেল ব্রিজে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় এক অজ্ঞাত নারী রেল ব্রিজ পার হচ্ছিলেন এসময় পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন চলে আসে। তখন ওই নারী তড়িঘড়ি করে ব্রিজ থেকে নামার চেষ্টা করলেও শেষ মুহূর্তে তিনি ব্রিজ থেকে নামতে পারেননি।  ট্রেন দেখে তিনি ব্রিজে বসে পড়লেও ট্রেনের ধাক্কায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

ঈশ্বরদী রেলওয়ে পুলিশের (ওসি) জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে। তবে এখন পর্যন্ত ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। 

 

 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/165278