লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮
আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের দক্ষিণাঞ্চলের টাইর জেলার আল-আব্বাসিয়া এলাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে।
দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এ হামলায় আরও ১১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজন শিশু এবং দুজন নারী রয়েছেন।
হামলার পরপরই উদ্ধার কার্যক্রম চালানো হয় এবং আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/165266