ফ্যাসিবাদমুক্ত কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়াই হোক আমাদের অঙ্গীকার : জামায়াত আমির
‘বাংলা নববর্ষ’ উপলক্ষে দেশবাসী ও প্রবাসী বাংলাদেশিদের শুভেচ্ছা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সোমবার (১৩ এপ্রিল) এক বিবৃতিতে তিনি বলেন, মহাকালের পরিক্রমায় আরেকটি বাংলা নববর্ষ আমাদের দুয়ারে এসেছে, যা এবারে এক ঐতিহাসিক পরিবর্তনের সাক্ষী। তিনি দেশ-বিদেশে থাকা সকল বাংলাদেশিকে আন্তরিক শুভেচ্ছা জানান।
বিবৃতিতে তিনি আরও বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে দেশকে মুক্ত করে জনগণের প্রত্যাশিত পরিবর্তন আনা হোক সবার অঙ্গীকার। একই সঙ্গে ন্যায়বিচার, অর্থনৈতিক মুক্তি ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/165085