রংপুরে এএসআই মিয়ারুল হত্যা মামলায় মাদককারবারির মৃত্যুদন্ড
রংপুর প্রতিনিধি : রংপুর মেট্রোপলিট পুলিশের এএসআই পিয়ারুল হত্যা মামলার দীর্ঘ ছয় বছর পর একমাত্র আসামি মাদককারবারি পারভেজ রহমান পলাশকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার (১৩ এপ্রিল) দুপুরে রংপুর মহানগর অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মোছা. মার্জিয়া খাতুন আসামির উপস্থিতিতে এই রায় প্রদান করেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২৪ সেপ্টেম্বর রাতে রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার অধীন নগরীর বাহারকাছনা তেলীপাড়া এলাকায় মাদকদ্রব্য বিরোধী অভিযান পরিচালনার সময় এএসআই পিয়ারুল মাদক ব্যবসায়ী আসামি পারভেজ রহমান পলাশকে ঘটনাস্থলে গ্রেফতার করে। এসময় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী পলাশ তার কাছে থাকা ছুরি দিয়ে এএসআই পিয়ারুলকে ছুরিকাঘাতে হত্যা করে। ঘটনার পরেদিন ২৫ সেপ্টেম্বর পুলিশ বাদি হয়ে রংপুর মেট্রোপলিটন থানায় হারাগাছ থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
মামলা দায়েরের পর তদন্ত শেষে পুলিশ পলাশকে একমাত্র আসামি করে আদালতে একটি অভিযোগপত্র দাখিল করে। ১৬ জন সাক্ষরি সাক্ষ্য গ্রহণ শেষে আসামির বিরুদ্ধে আনিত অভিযোগে সন্দেহাতিতভাবে প্রমাণিত হওয়ায় রংপুর মহানগর অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচার মোছা. মার্জিয়া খাতুন তাকে দোষী সাব্যস্ত করে ৩০২ ধারায় মৃত্যুদন্ড, ১০ হাজার টাকা জরিমানা দন্ডবিধির ১৮৬ ধারায় তিন মাস বিনাশ্রম কারাদন্ড, দন্ডবিধির ২২৪ ধারায় দোষী সাব্যস্ত করে দুই বছর সশ্রম করাদন্ড, দন্ড বিধির ৩৫৩ ধারায় দোষী সাব্যস্ত করে তিন বছর সশ্রম করাদন্ডে দন্ডিত করেন।
রংপুর মহানগর অতিরিক্ত দায়রা জজ আদালতের পিপি আব্দুল হাদী রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, মামলাটি আদালতে প্রমাণিত হওয়ায় আসামির মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে। রায়ে আমরা খুশি।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/164974