বগুড়ার সোনাতলায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

বগুড়ার সোনাতলায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলায় আজ রোববার (১২ এপ্রিল) দীগদাইড় ইউনিহেল্প উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মাসুদ রতনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী প্রধান শিক্ষক হাবিবুর রহমান রায়হান, মোয়াজ্জেম হোসেন, বেল্লাল হোসেন, রবিউল ইসলাম, শরিফুল ইসলাম, আশিকুর আলম রয়েল, নিলুফা ইয়াসমিন প্রমুখ।

এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন। শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/164928